1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে
322

নিজস্ব প্রতিবেদক // চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি নাহিদ।

রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এদিন সকালে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ও চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এসময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিলে স্থানীয়রা ওই চোরকে আটক করে। আটকের পর তার কাছ থেকে মোবাইলফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া ওই চোরকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews