1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে
38

চোর সন্দেহে গণপিটুনির শিকার যুবক সাগর মোল্লা (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা হাসপাতালে তিনি মারা যান।

নিহত সাগর উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল রাত ১টার দিকে সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করেন সাগর। এসময় বাড়ির লোকজন চোর চোর বলে চিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়ে ধাওয়া করে সাগর মোল্লাকে আটক করে গণপিটুনি দেয়। একপর্যায়ে গুরুত্বর আহতাবস্থায় ওইদিন রাতেই সাগরকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

নিহতের বাবা সিরাজ মোল্লা অভিযোগ করে বলেন, ওইদিন রাতে সাগর আমাদের গ্রামের বাড়ি ডুমুরিয়া যাওয়ার সময় সালতা গ্রামের আসিফ খান, মজিবর খান, আলামিন মোল্লাসহ ২০-২৫ জনে পরিকল্পিতভাবে সাগরকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত আসিফ খান বলেন, রাত ১টার দিকে আমাদের বাড়িতে চোর প্রবেশ করায় আমরা চিৎকার শুরু করি। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করে এক চোরকে আটক করে গণধোলাই দিয়েছে। এখানে পরিকল্পিত হত্যার কোনো ঘটনা ঘটেনি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews