
নিজস্ব প্রতিবেদক।। ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ ও রেলপথ চালুসহ ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবি বাস্তবায়নে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে জাতীয় বাজেটে পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নিতকরণ, ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, নদী ভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণ হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ত নির্মাণ কাজের জন্য কোন বরাদ্দ হচ্ছে না। দক্ষিণাঞ্চলবাসী বৈষম্যের শিকার হচ্ছে।
তাই জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বরাদ্দ দেয়ার দাবি জানান বক্তারা। তারা বলেন, দাবি আদায় না হলে দীর্ঘ আন্দোলনে যাবেন তারা।