
দীর্ঘ ৬-৭ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নওডাঙ্গা হয়ে নিতাই ইউনিয়নের কালুরঘাট নতুন বাজার থেকে কাচারি বাজার পর্যন্ত পুরো রাস্তাটির কার্পেটিং উঠে গেছে, বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বর্ষায় কাঁদা পানি, আর রোদের দিনে ধুলাবালিতে নাকাল পথচারীরা। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এই রাস্তায় চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে।