1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘ছাত্রলীগের কোনো শর্তে আছে মৃতের জন্য দোয়া করলে বহিষ্কার করা হবে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

‘ছাত্রলীগের কোনো শর্তে আছে মৃতের জন্য দোয়া করলে বহিষ্কার করা হবে’

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দুটি শাখার ছয় ছাত্রলীগের নেতাকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।
একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে। এদিকে বহিষ্কৃত এক নেতা এই বহিষ্কার আদেশের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে আরও একটি পোস্ট করেন।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও ইমন সরদার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ এবং নিজামকান্দি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্যা।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা। এর আগে বিকেলে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কাশিয়ানী উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় উপরোক্তদের সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।

এদিকে সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে বহিষ্কার হবার পর ফেসবুক আরেকটি পোস্ট করে বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সোহাগ শরীফ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আমাকে কাশিয়ানী থানা ছাত্রলীগের আমার উক্ত পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একজন মুসলিম হয়ে আরেক মুসলিম মারা গেলে তার মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া এবং তার জন্য দোয়া করা কি অপরাধ? এবং ছাত্রলীগের বহিষ্কারের কোনো শর্তে লেখা আছে যে মৃত ব্যক্তির পরকালের জন্য দোয়া করলে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকা হবে এবং তাকে বহিষ্কার করা হবে? মৃত ব্যক্তি নিয়ে রাজনীতি করা কতটা যৌক্তিক? একটা কথা মনে রাখবেন ধর্মের থেকে রাজনীতি বড় নয়।

আজ আমি আপনি রাজনীতির কারণে ছাত্রলীগ আছি কাল যুবলীগ এরপর আওয়ামী লীগ এভাবে দলের পরিবর্তন হবে কিন্তু ধর্ম তো একটাই আমার ইসলাম, ইসলাম ধর্মে জন্ম নিয়েছি আর ইনশাআল্লাহ ইসলাম ধর্মে থেকেই মারা যাব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) আমাদের শিক্ষা দিয়েছেন যে, যদি তোমার শত্রুরও মৃত্যুর খবর পাও তবে তার জন্য দোয়া করো।

রাজনীতিতে এসে যদি ইসলামের পক্ষে কথা বলতে না পারি তাহলে এই রাজনীতি দিয়ে কী করব। তবে যতদিন আছি দেশের মানুষের জন্য নিজ থেকে যতটুকু পারি কাজ করে যাব ইনশাআল্লাহ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা বলেন, জামায়েত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন দুটি ইউনিটের ৬ জন নেতা।

এতে তারা আদর্শ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ করেছে। যে কারণে ওই ৬ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

কাশিয়ানি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম শেখ বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানানো ছাড়াও ওই ছয় নেতার বিরুদ্ধে নানা সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। সবকিছু বিবেচনা করেই তাদের বহিষ্কার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews