1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগের বিচার চেয়ে বরিশালে ছাত্রদলের স্মারকলিপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ছাত্রলীগের বিচার চেয়ে বরিশালে ছাত্রদলের স্মারকলিপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির বাস্তবায়নে সারা দেশের ন্যায়ে বরিশালেও বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন মহানগর ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়ার আগে কলেজের শহিদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সেখানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বেশ কয়েকমাস অতিবাহিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। স্মারকলিপি প্রদানের সময় ছিলেন বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবর সহ বিএম কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews