1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগ নিষিদ্ধ করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ছাত্রলীগ নিষিদ্ধ করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের নিচে (গ্রাউন্ড) ওই মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনায় রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এ সময় ‘ছাত্রলীগের চমড়া তুলে নেবো আমরা, পালাইছে রে,পালাইছে, ছাত্রলীগ পালাইছে’ এমন নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন: আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ইকবাল হাসান, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews