1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগ নেত্রী দোলার খোঁজ জানে না পরিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ছাত্রলীগ নেত্রী দোলার খোঁজ জানে না পরিবার

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০৯ 0 বার সংবাদি দেখেছে
36

নিজস্ব প্রতিবেদক // ফেনী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দৌলত আরা দোলা ওরফে ইশরাত চৌধুরী দোলার খোঁজ জানে না তার পরিবার। রোববার (১১ আগস্ট) দুপুরের দিকে মোবাইলে তার বাবা আবুল কাশেম ঢাকা পোস্টকে এ কথা বলেন।

ছাত্রলীগ নেত্রী দোলাকে ফেনীর বাসা থেকে তিনদিন আগে একদল দুর্বৃত্ত অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে– সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোলার মতো দেখতে এমন একটি ছবিসহ তথ্য প্রচার হলে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়।

তবে ফেসবুকে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি দোলার পরিবার। এ ব্যাপারে আবুল কাশেম বলেন, গত ৫ আগস্টের পর দোলার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি। সে কোথায় বা কীভাবে আছে সেটাও আমরা জানি না।

নাম প্রকাশ না করার শর্তে ফেনী জেলা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, দোলার পৈত্রিক বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের পাশে। তিনি ফেনীতে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় শহরের একাডেমি এলাকায় ফারুক হোটেল সংলগ্ন একটি ভাড়া বাসায় একা বসবাস করতেন। তবে কোন বাসায় ভাড়া থাকতেন তা নিশ্চিত করে জানাননি তারা। দোলা কোথায় আছেন, কী অবস্থায় আছেন তাও জানাতে পারেননি ছাত্রলীগ নেতারা।

জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, থানায় কেউ এ ধরনের অভিযোগ করেনি। এ বিষয়ে পুলিশ অবগত নয়। ফেনী জেনারেল হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম আবদুর রহিম বলেন, আমি সার্বক্ষণিক মর্গের দায়িত্ব পালন করি। তবে গত পাঁচদিনে হাসপাতালের মর্গে কোনো নারীর মরদেহ আসেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews