1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের কলেজ শিক্ষার্থীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০১ 0 বার সংবাদি দেখেছে
37

নিজস্ব প্রতিবেদক // বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. রিয়াজ হোসেন। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৭ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মো. রিয়াজ হোসেন বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হক রাড়ীর ছেলে এবং মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বড় ভাই রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল গণি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে একজন সক্রিয় কর্মী হিসাবে রিয়াজ অবস্থান করতেন সামনের সারিতে। গত ৪ আগস্ট ঢাকার ঝিগাতলা এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। সঙ্গে থাকা আন্দোলনকারীদের কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন।

হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার জানান, রিয়াজ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন। গত ৩১ জুলাই সহপাঠীদের সঙ্গে ঢাকায় আন্দোলনে ঝিগাতলা এলাকায় অবস্থান করছিলেন। ৪ আগস্ট সকালে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। ১৭ আগস্ট রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড়ভাই রেজাউল করিম জানান, আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের অবস্থা সংকটাপন্ন ছিল। কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়। শনিবার সন্ধ্যার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews