1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে
45
অনলাইন ডেস্ক // বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি রাজধানীর একটি আড়তে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

মো. হাসানের বাবা কবির জানান, ‘আমার ছেলে যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করত। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews