1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছিনতাইকারী ধরতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ছিনতাইকারী ধরতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে গাড়িচাপায় নিহত হয়েছেন তাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাজুল ইসলামসহ কয়েকজন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে দেখা করতে মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনে এসেছিলেন। মন্ত্রীর সঙ্গে দেখা করে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তাজুল ও তার রাজনৈতিক সহযোগীরা।

গাড়িটি আসাদগেটের আড়ংয়ের সামনে সিগন্যালে দাঁড়ালে এক ছিনতাইকারী জানালা দিয়ে তার মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাজুল, মালেক ও গাড়িচালক ঝন্টু ওই ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে পিছু নেয়। ছিনতাইকারী মোবাইল নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুল তাকে ধাওয়া করতে থাকেন। এ সময় বিপরীত রাস্তায় চলা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাজুল। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় নিরাপদ সড়ক আইনে পৃথক দুটি মামলা হবে এ ঘটনায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews