1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছুটির দিনেও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ছুটির দিনেও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১১২ 0 বার সংবাদি দেখেছে
42

নিজস্ব প্রতিবেদক // শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) ছুটির দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কগুলোতে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।

শুক্রবার হওয়ায় সড়কে মানুষের চাপ কম। তবে রাস্তায় প্রচুর গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি রয়েছে। সেই সঙ্গে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে।

সরেজমিনে দেখা গেছে, ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলোকে নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন।

শুক্রবারেও ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকায় শিক্ষার্থীরা

তারা জানিয়েছেন, ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন। পাশাপাশি যানজট যেন না বাঁধে সেই চেষ্টা করছেন। বাস, সিএনজি, প্রাইভেটকার আলাদা আলাদা লাইনে চলাচল করতেও নির্দেশনা দিচ্ছেন তারা।

বিহঙ্গ পরিবহনের গাড়িচালক সমির জানান, আজ শুক্রবার হলেও রাস্তায় বাস অনেক। মানুষ ও বেশি। শিক্ষার্থীরা ভালো কাজ করছে।

এদিকে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও কিছু অভিযোগ উঠেছে। মগবাজার মোড়ে প্রাইভেটকার চালক রশিদ বলেন, এই পর্যন্ত চারবার গাড়ি চেক করেছে। তাদের বলার পরও গাড়ি চেক করতেছে। অনেকে কাগজপত্র দেখেও বুঝতেও পারেন না। কিছু আছে অতিউৎসাহী।

রিকশাচালক আরমান হোসেন বলেন, পোলাপান ভালো কাজ করছে। কিন্তু অনেক মোড়ে বাড়াবাড়ি করে। একেকজন ভিন্ন ভিন্ন নির্দেশনা দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews