1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জন্মনিবন্ধন ঠিক করতে বেরিয়ে নিখোঁজ তরুণী, ৪ দিনেও মেলেনি খোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

জন্মনিবন্ধন ঠিক করতে বেরিয়ে নিখোঁজ তরুণী, ৪ দিনেও মেলেনি খোঁজ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে
37

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার দেবিদ্বারে জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে উম্মে তাহমিনা আক্তার (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার চারদিন পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি।গত শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়া তাহমিনা আক্তার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্নাতকে ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

তাহমিনার পরিবার জানায়, দেবিদ্বার থেকে এসএসসি পাস করার পর ঢাকার কালাচাঁদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিষয়ে ভর্তি হন তাহমিনা। পরিবারসহ তারা ভাটারা এলাকা সংলগ্ন স্থানে বসবাস করতেন।গত বছর এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছিলেন তিনি। গত শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহমিনা ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেবিদ্বারে তার দাদার বাড়িতে আসেন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে আসন পড়ায় সরাসরি দেবিদ্বার থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তিনি দেবিদ্বার ফিরে যান। বিকেল ৩ টার দিকে দাদার বাড়িতে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সংশোধন করবেন বলে বের হন।

কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনদিনেও ফিরে না আসায় সর্বশেষ ২১ এপ্রিল বিকেলে দেবিদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন তার ভাই। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মো. ইলিয়াছ বলেন, নিখোঁজ কিশোরীর পরিবার নিখোঁজ ডায়েরি করেছে। পুলিশের তদন্ত চলছে। নিখোঁজ তরুণীর সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews