1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জলঢাকায় কৃষি মেলার শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালী ২০২৫ অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

জলঢাকায় কৃষি মেলার শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালী ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
309

মোঃ রোকনুজ্জামান নীলফামারী প্রতিনিধি // নীলফামারী জলঢাকায় তিনদিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। রংপুর বিভাগ কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে “কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ( lSDB) এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মাদ ইয়াকুব। কৃষি মেলা উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সার্বিক আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গণের সামনে প্রশিক্ষণ, ফসল উৎপাদন, চাষাবাদকৃত ফসলের সঠিক পরিচর্চা এবং সুষম ফসল উৎপাদনের আলোকে কৃষকদের মাঝে অবহতিকরন সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নাসের মোহাম্মদ ইয়াকুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার নূর আলম, জেলা অতিরিক্ত উপ-পরিচালক ডিএই জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার কামরুজ্জামান, বক্তব্য রাখেন কৃষক দল সভাপতি আমজাদ হোসেন। উক্ত মেলায় সাংবাদিক, প্রান্তিক পর্যায়ের কৃষক, ও উপকারভোগী কৃষক সমিতির ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মেলার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথির সমন্বয়ে ফিতা কেটে মেলার শুভ সুচনা করা হয় এবং মেলায় আগত বিভিন্ন ফলজ, ঔষধি, বনজ, রবিসশ্য, বিভিন্ন মৌসুমী ফলজ বৃক্ষ স্টোল পরিদর্শন করেন। এবারের কৃষি মেলায় জলঢাকা উপজেলাসহ পার্সবর্তী উপজেলা থেকে বিভিন্ন নার্সারীর মালিকগন তাদের বৃক্ষ কার্যক্রম প্রদর্শন করেন। প্রধান অতিথি’র বক্তব্যে নাসের মোহাম্মদ ইয়াকুব অত্যান্ত আন্তরিকতার সহিত বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ভাবে রবিশস্যসহ বিভিন্ন ফসল উৎপাদনে মোক্ষম ভুমিকা রাখছে তা সত্যিই প্রসংশনীয়। আমি আশা রাখি এমন উৎপাদন অব্যহত থাকলে আগামীর বাংলাদেশ হবে কৃষি নির্ভরশীল এবং উন্নয়নশীল। আমি বাংলাদেশ তথা জলঢাকা উপজেলার কৃষকের উত্তর উত্তর সফলতা কামনা করছি। মেলায় অংশগ্রহণ কারী কৃষকদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে স্বাগত পুরস্কার বিতরণ করা হয়। পরে কৃষি অফিসের উদ্দ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews