1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জলঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জলঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

​নীলফামারী প্রতিনিধি //​ জলঢাকায় বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র আল-কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোলাম সারওয়ার ভুট্টু বিএসসির সঞ্চালনায় এবং জননেতা ময়নুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। ​উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সহ-সভাপতি প্রভাষক একরামুল মনোয়ার হোসেন। ​সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী। ​পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল (বিএসসি)। ​কৈমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটন ও ধর্মপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদ চৌধুরী। ​শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আল মামুন। ​উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ ও তাঁতীদলের সাধারণ সম্পাদক রউফুল ইসলাম বাবু। ​উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রানা এবং শুভ ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, আমাদের মাঝে দেশনেত্রী আর নেই, আমরা মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।​সমাপনী বক্তব্যে ময়নুল ইসলাম নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রিয় নেত্রী কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আজ সময় এসেছে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার। নীলফামারী-৩ আসনে আলহাজ্ব সৈয়দ আলীকে ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। তিনি ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থেকে রাজপথে থাকার নির্দেশ দেন। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews