1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জলঢাকা য় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী দোয়া মাহফিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জলঢাকা য় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে

নীলফামারী প্রতিনিধি // নীলফামারী জলঢাকা উপজেলা বিএনপি র আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক জননন্দিত নেতা দুর্দিনের কান্ডারী জননেতা ময়নুল ইসলাম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুর ইসলাম সেবু চৌধুরী।পৌর বিএনপি র সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি,কৈমারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কোহিনুজ্জামান লিটন,ধর্মপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোখছেদ চৌধুরী,সহ জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন দেশের ক্লান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ ১৭বছরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, মানবতার মা দেশে ও দেশের জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে চান নি। তিনি দেশের অবরুদ্ধ ছিলেন। তারপরও তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পরেও কোথায় ও যান নি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছাএজনতা সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলনের মাধ্যমে গত বছরের ৫আগস্ট২০২৪ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা অধিকার ও স্বাভাবিক ভাবেই জীবন যাপন করছে। এখনও পর্যন্ত যড়যন্ত্র চলছে যা আমাদের সজাগ থাকতে হবে। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews