
নীলফামারী প্রতিনিধ // নীলফামারী জলঢাকা উপজেলার সাব-রেজিস্টার,শ্রেষ্ট দুর্নীতিবাজ, আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর, ৫ বছর বয়সে ভুয়া মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মোল্লা এর সীমাহীন দূর্নীতি ও সিন্ডিকেটের দৃশ্যমান বিচারের দাবীতে গন অবস্থান কর্মসূচি। মঙ্গলবার(২ ডিসেম্বর ২০২৫)সকাল ৯ টায় উপজেলার আবু সাঈদ চত্বর(ট্রাফিকমোড়)এই গন অবস্থান কর্মসূচি আয়োজন করে জলঢাকা উপজেলার সচেতন নাগরিক সমাজ। বক্তারা তাদের বক্তব্যে বলে যে,সাব-রেজিস্টার অফিসে দীর্ঘদিন ধরে সাধারন মানুষের সাথে হয়রানি,জমির নথিপত্রের জালিয়াতি করে আসতেছে,বিভিন্ন পর্যায়ে ঘুষ, অনিয়ম, দূর্নীতির সাথে জড়িত এই আওয়ামী ফ্যাসিস্ট ভূয়া মুক্তিযোদ্বা লুৎফর রহমান মোল্লা। এ ধরনের অনিয়ম, দূর্নীতি,জালিয়াতি চললেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বক্তরা আরো বলেন,একজন সাব-রেজিস্টার আওয়ামী ফ্যাসিস্ট,৫ বছর বয়সে ভূয়া মুক্তিযোদ্বার সার্টিফিকেট নিয়ে সাধারণ মানুষের সাথে জমি- নথিপত্র সংক্রান্ত বিষয়য়ে নানা অনিয়ম দূর্নীতি করে এই আওয়ামী ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ সাব-রেজিস্টার লুৎফর রহমান মোল্লা। সাধারন মানুষ ক্ষীপ্ত হয়ে এই দূর্নীতিবাজ আওয়ামী ফ্যাসিস্ট লুৎফর রহমান কে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানায়। গন অবস্থানে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য,স্হানীয় গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন