1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জানা গেলো সেই বৃদ্ধের ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার কারণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

জানা গেলো সেই বৃদ্ধের ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার কারণ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
38

রাজশাহীর বাঘায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আড়ানী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মহত্যার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই বৃদ্ধের নাম রুহুল আমিন (৬০)। তিনি বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানিয়েছে, রুহুল আমিন ঋণ করে সেই টাকা শোধ দিতে না পেরে এই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সোমবার সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। বিকেলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা দেন স্টেশন মাস্টার। ট্রেন আসছে শুনে তিনি পূর্বপ্রান্তে অবস্থান নেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেন। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

ওসি আরও বলেন, পারিবারিকভাবে জানতে পেরেছি তিনি এনজিও থেকে ২ থেকে ৩ লাখ টাকা লোন করে এবার পেঁয়াজ চাষ করেন। তবে কোনো কারণে সেই পেঁয়াজ হয়নি। এরপর থেকেই তিনি টেনশনে ছিলেন। গত এক মাস তিনি কারো সঙ্গে কথাও বলতেন না। একাই বাজারে বসে থাকতেন। তিনি শারীরকভাবেও অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews