1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
তারেক রহমানের নির্দেশনায় ২৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জিয়াউদ্দিন সিকদারের মতবিনিময় গণপূর্তের সরকারি জমি দখলের চেষ্টা, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি বিএনপি নেতা শাহিন ও যুবদল নেতা সোহেলের মায়ের মৃত্যুতে শোক, জানাজায় মুসল্লিদের ঢল জমি বিরোধে উচ্ছেদ, খোলা আকাশের নিচে মানবেতর জীবন সোহেল খানের পরিবারের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আম পাঠালেন বিসিসি প্রশাসক শিরীন পুলিশ লাইন এলাকায় মোবাইল কোর্ট: দুই মামলায় ৫ হাজার টাকা জরিমানা মোরেলগঞ্জে জিয়া মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক ব্যবসা ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা ও পৌর জামায়াতের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক। মাদক ব্যবসা বন্ধ, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে ধরেন। মিছিল শেষে জামায়াত নেতৃবৃন্দ মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এবং মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক চক্রের মূল হোতাদের শনাক্তকরণ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে পরিবার ভাঙছে, অপরাধ বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে। এ অবস্থা থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়। সমাজের শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মাদক নির্মূলে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews