1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ফোন কলে তার অসুস্থতার খোঁজ নেন প্রধানমন্তী। গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে তিনি বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করলেন এবং ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সঙ্গে সঙ্গেই আমার টেলিফোনে তিনি আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময় সালাম বিনিময় হলো।’

এরপর জামায়াতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমির শফিকুর রহমান ইফতারের দাওয়াতও দিয়েছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।’

প্রসঙ্গত, গতকাল রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল শফিকুর রহমানের। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও আজ তার স্বাস্থ্যের পরিস্থিতি বেশ ভালো। দুপুর নাগাদ বনানীর সামরিক কবরস্থানে শহিদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন জামায়াত আমির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews