1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিয়ে করলেন অভিনয়শিল্পী মহসিনা আক্তার টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবার বাংলাদেশের অবস্থান ছয়ে গঙ্গা চুক্তি নবায়নে বিহারের আপত্তি, চাপে বাংলাদেশ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ গৌরনদীতে কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতির বিস্তার অভিযোগ গৌরনদী মাদকের স্বর্গ রাজ্যে নেই মাদক বিরোধী অভিযান প্রশাসন ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তাহলে কী প্রশাসন অসহায় গৌরনদীতে টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অবৈধ স্থাপনা রেখেই দায়সারা খাল খনন, ধসে পরছে পাকা সড়ক জনচলাচলে দূর্ভোগ স্থানীয়দের অভিযোগ গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম ফেসবুকে যে ব্যাখ্যা দিয়েছেন তার সঙ্গে আরও কিছু ভিডিওর তথ্যে গড়মিল পাওয়া গেছে।

কয়েকটি ভিডিওতে দেখা গেছে, তিনি নীলা নামে কোনো এক নেত্রীর বাসায় মরিয়ম বেগম নামের ওই তরুণীকে নিয়ে গিয়েছিলেন।

গাজী নজরুল ইসলাম ফেসবুকে মরিময়কে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। পাশাপাশি জানিয়েছেন, দ্বিতীয় শ্বশুরের অফিসে ভিডিওটি তারই গাড়িচালক ও মরিয়মের মামা গোপনে ধারণ করেছেন।

তবে নতুন ভিডিওগুলোতে দেখা গেছে , যারা নজরুল ইসলামকে জেরা করছেন তারা নীলা নামের এক নারীর কথা বলছেন। এভাবে তাদের কথা বলতে শোনা যায়, ‘এই যে এইটা নীলার বাসা। আগে আওয়ামী লীগ করত। এখন দেহ ব্যবসার জন্য বাড়ি ভাড়া দেয়।’

ওই যুবকদের প্রশ্ন করতে শোনা যায়, ‘আগে কয়বার এসেছেন? সত্যি করে বলেন, কয়বার এসেছেন। আমরা কয়েক দিন দেখেছি আপনি এখানে আসেন। ধরতে পারছিলাম না।’

এসময় নজরুল ইসলামকে হাতজোড় করে ক্ষমাও চাইতে দেখা যায়। তিনি বলছেন, আমাদের ছেড়ে দেন। আমরা অন্যায় করেছি। তবে মরিয়ম বেগম বেশ স্থির ছিলেন। তিনি ওই যুবকদের সঙ্গে চড়াও সুরে কথা বলছিলেন।

ভিডিওতে নীলা নামে যে নেত্রীর কথা বলা হচ্ছে, তার সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি কালবেলা। তবে ভিডিওর কথোপকথন থেকে বোঝা গেছে এটি ঢাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews