1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামায়াত নেতাদের মাইক্রোবাসে ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

জামায়াত নেতাদের মাইক্রোবাসে ডাকাতি

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯০ 0 বার সংবাদি দেখেছে
49

নিজস্ব প্রতিবেদক // সিরাজগঞ্জের মহাসড়কে জামায়াত সমর্থিত শিক্ষক নেতাদের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে জামায়াত নেতাদের ৭টি মোবাইল ফোন ও প্রায় ৭৭ হাজার টাকা নিয়ে যায়।

রোববার (৯ মার্চ) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জামায়াত নেতা ড. মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রোববার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোবাসযোগে রাজশাহী ফিরছিলেন শিক্ষক নেতারা। রাত ৯টার দিকে মাইক্রোবাসটি কোনাবাড়ী ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় পৌঁছলে ডাকাতদল মাইক্রোবাসের পেছনে ঢিল ছোড়ে।

ঢিলের বিকট শব্দে চালক চাকা পাংচার হয়েছে এমনটা ভেবে মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড় করান। পরে মহাসড়কের সাইড থেকে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইক্রোবাসটিতে হামলা চালায়। এ সময় তারা অস্ত্রের মুখে মাইক্রোবাসের যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়, ডাকাতদল ড. ওবায়দুল্লাহর স্মার্ট ফোন, ফারুক মোহাম্মদ ইসমাইল আলমের নগদ ২৪ হাজার টাকা, গোলাম মোস্তফার ২টি স্মার্ট ফোন ও নগদ ১৮ হাজার টাকা, আব্দুল আজিজের কাছে থাকা ১টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা, শওকত আলীর কাছে থাকা ১টি ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আনারুল ইসলাম জানান, ঝাঐল এলাকায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, গত এক মাসে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পরপর তিনটি ডাকাতের ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় অপরাধীদের ধরা এখনো সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews