1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামিন পেয়ে জেল থেকে বের হতেই ফের গ্রেপ্তার আ. লীগ নেত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জামিন পেয়ে জেল থেকে বের হতেই ফের গ্রেপ্তার আ. লীগ নেত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও জেলগেট থেকে ফের গ্রেপ্তার হলেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সোনিয়া সুলতানা।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

সদরের সাবেক নারী ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার মামলায় জেলা কারাগারে গ্রেপ্তার ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সুলতানা। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আজ সকালে মাগুরা জেলা কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, শুক্রবার সকালে সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত মার্চের ৫ তারিখ শহরের জামরুলতলাতে কার্যক্রম নিষিদ্ধ মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী সোনিয়া সুলতানা। ঘটনার পরদিন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় কারাগারে ছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews