1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাল ভোট পড়লে চাকরি হারাবেন প্রিসাইডিং অফিসার: পিরোজপুরে ইসি আহসান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

জাল ভোট পড়লে চাকরি হারাবেন প্রিসাইডিং অফিসার: পিরোজপুরে ইসি আহসান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক //নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার সুযোগ নেই। কোনো কেন্দ্রে একটি জাল ভোটও হলে তার প্রমাণ সাপেক্ষে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করাসহ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হবে। একইসঙ্গে ওই কেন্দ্রের নির্বাচনী কাজে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৫টি আসনের এমপি প্রার্থী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান, পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) মোহাম্মাদ জাহেদুর রহমান, ঝালকাঠী জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ফারাহ গুল নিঝুম, পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম, ঝালকাঠী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক টুটুল প্রমুখ।

এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে কোনো সংবাদকর্মীর কোনো ধরনের ক্ষতি হলে অভিযুক্তকে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখা হবে। নির্বাচনের গোপন বুথ ছাড়া সাংবাদিকরা সব স্থানে যেতে, ছবি তুলতে এবং সংবাদ প্রচার করতে পারবেন। আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনকে একটি দৃষ্টান্ত স্থাপন করে অনুকরণীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চাই।

এর আগে ইসি জেলার পিরোজপুর জেলার ৩টি আসনের এবং ঝালকাঠি জেলার ২টি আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews