1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে
57

বৈষম্যবি‌রোধী ছাত্র-জনতার আন্দোল‌নে রাজধানী ঢাকার উত্তর বাড্ডায় গু‌লি‌তে শহীদ হওয়ার ৮ মাস ২৯ দিন পর ভোলার মো. ইম‌নের মরদেহ কবর থে‌কে উত্তোলন করা হ‌য়ে‌ছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়।

ইমন ভোলা সদর উপ‌জেলার আলী নগর ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের সা‌চিয়া গ্রা‌মের মো. নান্টুর ছে‌লে ও ঢাকার উত্তর বাড্ডায় এক‌টি কারখানার শ্রমিক ছিলেন।

 

ঢাকার চীফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক মো. মোস্তা‌ফিজুর রহমানের নি‌র্দেশে শুক্রবার (১৮ এপ্রিল) বি‌কে‌লে ভোলার আলী নগর ইউনিয়‌নের সা‌চিয়া গ্রা‌মের নিহ‌তের পারিবা‌রিক কবরস্থান থে‌কে ভোলা সদর উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আহসান হা‌ফিজ ও বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তাসহ নিহ‌তের প‌রিবা‌রের উপ‌স্থি‌তি‌তে এই মরদেহ উত্তোলন করা হয়।
 
 
গত বছর ২০ জুলাই বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আন্দোল‌নে রাজধানী ঢাকার উত্তর বাড্ডা এলাকায় গু‌লি‌তে নিহত হন ইমন। প‌রে ২৬ সে‌প্টেম্বর নিহতের মা কুলসুম বেগম বাদী হ‌য়ে সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, সা‌বেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৯২ জন‌কে আসামি ক‌রে ঢাকার আদ‌াল‌তে মামলা ক‌রেন।
 
 
সহকারী ক‌মিশনার আহসান হা‌ফিজ জানান, আদাল‌তের নি‌র্দেশে শহীদ ইম‌নের মরদেহ কবর থে‌কে উত্তোলন করা হয়ে‌ছে। ময়নাতদ‌ন্তের জন‌্য ভোলা সদর হাসপাতা‌লের মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews