1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জুলাই থেকে দাম কমছে ইন্টারনেটের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

জুলাই থেকে দাম কমছে ইন্টারনেটের

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে
51

নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘আগামী ১ জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে। পরে এই প্রভাব গ্রাহক পর্যায়েও পড়বে। মোবাইল অপারেটরদেরও এ বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই নাগরিকরা কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করুক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews