1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে গভীর রাতে ছেলেকে গ্রেপ্তার, আতঙ্কে বাবার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

ঝালকাঠিতে গভীর রাতে ছেলেকে গ্রেপ্তার, আতঙ্কে বাবার মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৯ 0 বার সংবাদি দেখেছে
20

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামিকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। এ সময় বুকে ব্যথা অনুভব করেন সুমনের বাবা। এর ঘণ্টাখানেক পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাবিব সরদার (৫৮)।পরিবারের ভাষ্য, গভীর রাতে পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও এনামুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।

সুমনের পরিবারের সদস্যরা জানায়, রাত আড়াইটার দিকে নলছিটি থানা পুলিশের একটি দল চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় সুমনের বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেফতার করেন। এ সময় সুমনের বাবা আতঙ্কিত হয়ে পড়েন।

একপর্যায়ে বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মামলার আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন এসে খবর দেয় বাবা স্ট্রোক করেছেন। সকালে খবর আসে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews