1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews