1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামি রুহুল গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝালকাঠিতে ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামি রুহুল গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৫৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবদেক // আপন ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামি রুহুল আমিন হাওলাদারকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) কাঠালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার পুলিশ পোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের সহায়তায় মানিকছড়ি সদরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন হাওলাদার (৫০) উপজেলার চিংড়াখালী গ্রামের প্রয়াত শফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। শনিবার বিকেলে থানার ওসি মো.মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের প্রয়াত শফিজ উদ্দিনের মেঝ ছেলে নির্মাণশ্রমিক ফিরোজ হাওলাদারের (৫৫) সঙ্গে আপন ছোট ভাই রুহুল আমিনের পারিবারিক ও জমিজমার ভাগ বন্টন নিয়ে ঝগড়া হয়।

তর্কবির্তকের এক পর্যায় রুহুল আমিন ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে আপন মেজ ভাই ফিরোজ হাওলাদারকে। এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে রুহুল আমিনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বাদী রানী বেগম জানান, তার স্বামীকে হত্যা করে দেবর রুহুল আমিন। তার ফাঁসির দাবি জানান তিনি। মামলার দেড় মাসের মাথায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

থানার ওসি মো.মুরাদ আলী জানান, আপন ভাইকে খুনের পর আসামি রুহুল আমিন গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্ধবেশে পালিয়ে ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews