1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ভুট্টাক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে ভুট্টাক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির নলছিটিতে ভুট্টাক্ষেতে গাঁজা চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার ফুলহরি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews