1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ পৌর ছাত্রদলের এক নেতাকে এবং ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল ওই এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর রুবেলকে ছাড়িয়ে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে নানা তদবির করা হয়েছিল। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে কোনো সুপারিশ মেনে নেওয়া হয়নি।

একই রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নলছিটি থানা-পুলিশ। হাসিবুর বরিশালের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধেই আলাদা দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, মাদকের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তদন্তে ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews