1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
16

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় সুগন্ধা নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নদীর তীরে নবজাতকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক পাঁচ দিন হবে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তার বয়স আনুমানিক পাঁচ দিন হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews