1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হাজারো ভক্তের সমাগমে শেষ হলো মহানাম যজ্ঞানুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হাজারো ভক্তের সমাগমে শেষ হলো মহানাম যজ্ঞানুষ্ঠান

  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল জীবের শান্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলার প্রায় চারশ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে পাঁচদিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে মন্দির আঙ্গিনায় শেষ হয়েছে। মহানাম যজ্ঞানুষ্ঠানে ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ও পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটেছিলো। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভজন কুন্ডু জানিয়েছেন-গত রবিবার গভীর রাতে অধিবাসের মাধ্যমে ৪০ প্রহর ব্যাপী (পাঁচদিন) শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়। শেষদিন রাতে সমাপনী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার শিমা রানী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, উপদেষ্টা শিশির কুমার কুন্ডু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews