1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাফিকসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ট্রাফিকসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে
45

নিজস্ব প্রতিবেদক // ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনের সড়কের আবর্জনা পরিষ্কার করছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাজধানীর সড়কে যান চলাচল গতকাল মঙ্গলবারের তুলনায় বেড়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি, কলাবাগান, মিরপুর রোড, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় যান চলাচল বেশি দেখা গেছে।

বাসের সংখ্যা অন্য সময়ের মতো না হলেও গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বেশি। এ ছাড়া ব্যক্তিগত যান, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচল বেড়েছে।

ঢাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেখা যায়নি। তবে গতকালের মতো আজও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্বপালন করছেন। কয়েক জায়গায় তাঁদের সঙ্গে আনসার সদস্যও রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে।

এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশে কার্যত কোনো সরকার নেই। হামলার পর থেকে থানাগুলোতে পুলিশ কম। এ ছাড়া বড় বড় মার্কেট ও দোকানপাট খোলেনি। মূলত মুদিদোকান, পাড়ার হোটেল, কাঁচাবাজারসহ গলির বাজারগুলো স্বাভাবিক চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews