1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাফিক পুলিশদের ছাতা বিতরণ করল শাওমি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ট্রাফিক পুলিশদের ছাতা বিতরণ করল শাওমি

  • প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

শাওমি বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণের উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে, দীর্ঘ সময় ধরে রোদ ও বৃষ্টিতে কাজ করা পলিশ সদস্যদের শাওমি কিছুটা স্বস্তি প্রদান করছে। শাওমির এই উদ্যোগ ট্রাফিক পুলিশদের গুরুত্বপূর্ণ সেবার স্বীকৃতি এবং সংহতি প্রদর্শনের লক্ষ্যে নেওয়া হয়েছে।

ছাতা বিতরণ ১৩ই আগস্ট ২০২৪ বিকেলে ঢাকার গুলশান-১ সার্কেল, গুলশান-২ সার্কেল এবং বনানী ১১ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক চৌরাস্তায় শুরু হয়, যেখানে শাওমি বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিথ ছিলেন।

শাওমির চলমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের প্রধান সব সড়ক, শপিং মল সংলগ্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে মোট ৮০০টি ছাতা ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হবে।

এই বিষয়ে, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে, আমরা কমিউনিটিতে অবদান রাখাকে গভীরভাবে মূল্যায়ন করি, এবং যারা জনসেবায় নিরলসভাবে কাজ করেন তাদের সহায়তা করি। এই ছাতা বিতরণ আমাদের দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন পরিশ্রম করা ট্রাফিক পুলিশ সদস্যদের এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের একটি উপায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews