নিজস্ব প্রতিবেদক // টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (২০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার আনালিয়াবাড়ী ১০৮ নম্বর রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে তার মামার সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা এখনো নিশ্চিত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর রা হবে।’র








