1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডাকাতিকালে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ডাকাতিকালে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ 0 বার সংবাদি দেখেছে
16

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে হাত-পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাতদল। এ সময় ঘরে থাকা বেশকিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা।

সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) রাতে ওই নারী তার ঘরে একা ঘুমিয়ে ছিলেন। সকাল ৮টার দিকে তার দেবর শাহ আলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান।

পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধর্ষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews