1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে র‍্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝালকাঠিতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ওই যুবলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠে। এর ভিত্তিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের আলোকে তাকে ঢাকা থেকে আটক করা হয়। ঘটনার সঙ্গে তার প্রাথমিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews