1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডাবের মূল্য কারসাজি বন্ধে মাঠে ভোক্তা অধিদপ্তর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

ডাবের মূল্য কারসাজি বন্ধে মাঠে ভোক্তা অধিদপ্তর

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // খুচরা পর্যায়ে ডাবের মূল্য কারসাজি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি শুরু করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। খুচরা পর্যায়ে মূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত কঠোর তদারকি অব্যাহত রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে সংস্থাটি।

রোববার সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘ডাব কেনাবেচায় কোন রকম ক্রয়-বিক্রয় রশিদ রাখা হয় না। এ সুযোগে ডাবের আড়তে এবং পাইকারী ও খুচরা প্রতিটি স্তরে মূল্য বৃদ্ধির উৎসব চলছে। আমরা ইতোমধ্যে সারাদেশে এর বিরুদ্ধে কাজ শুরু করেছি। এর প্রভাবে ডাবের মূল্য কমতে শুরু করেছে। ডাবের সর্বোচ্চ খুচরা মূল্য ১০০ টাকার মধ্যে না আসা পর্যন্ত বাজার তদারকি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, পাইকারী পর্যায়ে ডাবের সর্বোচ্চ মূল্য প্রকারভেদে ৪০ থেকে ৭০ টাকা। সুতরাং খুচরা পর্যায়ে সবচেয়ে ভালো মানের ডাব ১০০ টাকার বেশি হতে পারে না। কিন্তু বর্তমানে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ডাব বিক্রি হচ্ছে। ডাব ব্যবসায়ীদের অনৈতিক অতি মুনাফা কোন যুক্তিতেই গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন।

সফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ডাব ব্যবসায়ীরা অনৈতিকভাবে দাম বৃদ্ধি করছে। অতিরিক্ত দামে ডাব বিক্রির অভিযোগে দেশের কয়েকটি জায়গায় ব্যবসায়ীদের ইতোমধ্যে জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া ব্যবসায়ীদের সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হচ্ছে বলে তিনি জানান। আজ রাজধানীর কারওয়ানবাজার ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যৌক্তিক মূল্যে ডাব ক্রয়-বিক্রয় বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে সংস্থাটি। সেখানে অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।

এদিকে, ডাবের মূল্য নিয়ন্ত্রণে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানীমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা প্রদানের জন্য আহবান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews