1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ দিন বন্ধ থাকবে কলেজগুলো। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ১২ দিন এবং মাদ্রাসায় ১৫ দিন।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি এবং এর মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই স্তরের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিন ছুটি কাটাবেন।

সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি থাকবে। এর আগের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটি। এ ছাড়া ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজগুলো মোট ১৮ দিন বন্ধ থাকবে।

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় আগামী ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলো টানা ১৫ দিন বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ছুটির মধ্য দিয়েই ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির বর্ষপঞ্জি শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews