1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৪১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, বরিশাল বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে দুজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ৩৩ জন।

বিজ্ঞাপন

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন ডেঙ্গুতে মারা গেছেন। পাশাপাশি রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews