1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে; মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অগাস্ট মাসেই মারা গেছেন ৩৪ জন।

অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮৮ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৮ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৯৯ জন, খুলনায় ২০২ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৭৩, রংপুর ১৯ এবং সিলেট ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ৮৯৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩০ হাজার ৮৩০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ৬৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews