1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ 0 বার সংবাদি দেখেছে
69

নিজস্ব প্রতিবেদক // ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফাইল ছবি

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন।

 

রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের দুইজন বরিশাল বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।
 
এরআগে, শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর কোনো মৃত্যুর তথ্য জানায়নি। একদিন পরেই আরও ৫ মৃত্যুর তথ্য জানিয়েছে। আর  সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews