1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাঙ্গনে দুই দিনব্যাপী এ বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি। এই দীর্ঘমেয়াদী উদ্যোগের অংশ হিসেবেই আগামী দুই দিন দেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। নির্ধারিত দুই দিনে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ ক্যাম্পাসে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews