1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকায় তিন সমাবেশ ঘিরে নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

ঢাকায় তিন সমাবেশ ঘিরে নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ মোতায়েন

  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক // রাজধানী ঢাকায় আজ রোববার অনুষ্ঠিতব্য তিনটি বড় সমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে—যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “৮ হাজার ইউনিফর্ম পরিহিত সদস্যের সঙ্গে আরও ৬ হাজার সাদা পোশাকধারী সদস্য দায়িত্ব পালন করবেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা আমরা দেখছি না।”

আজকের তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে—

জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ।

এনসিপির জনসমাবেশ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ।

জুলাই জাগরণ ফেস্ট: সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই জাগরণ’ নামে সাংস্কৃতিক উৎসব চলমান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছে, এসব আয়োজন ঘিরে পুরো নগরজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews