1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকায় পৌঁছল শহীদ ওসমান হাদির মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ঢাকায় পৌঁছল শহীদ ওসমান হাদির মরদেহ 

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ 0 বার সংবাদি দেখেছে
64

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি এসে পৌঁছায়।

বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে। কফিন বহনের জন্য ইতোমধ্যে সেখানে একটি গাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

তার আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়; মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য।

বিমানবন্দর থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে। শুক্রবার রাতে সেখানেই রাখা হবে কফিন।

ইনকিলাব মঞ্চ এক ফেইসবুক পোস্টে লিখেছে, “পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শুক্রবার বিমানবন্দর থেকে হাদির কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও তার বদলে শনিবার নেওয়া হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছে।

শহীদ ওসমান হাদির মরদেহ গ্রহণ করতে বিকেলে থেকেই বিমানবন্দরের বাইরে এবং শাহবাগগামী রাস্তার দুই পাশে হাজার হাজার ছাত্র-জনতা সুশৃঙ্খলভাবে অবস্থান নেন।

সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। তিনি আরও জানান, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের যাবতীয় দায়িত্ব রাষ্ট্র বহন করবে।

আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের স্থান সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আজ বাদ জুমা হাদির আত্মার মাগফিরাত কামনায় সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সহিংসতা পরিহার করে নিজ নিজ এলাকায় খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews