1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে

আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা মধ্য গাজিরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে।

অভিযান শেষে গ্রেপ্তারদের ও উদ্ধার করা অস্ত্রসমূহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত অভিযানের ফলে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এসব ছিনতাইকারী চক্রের কার্যক্রম বন্ধ হয়েছে। ফলে মধ্য গাজীরচট এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ওহিদুলের ছেলে আফজাল (২৯), একই এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), জুঁই (২৬), আরিফুল ইসলাম (২৩) এবং উত্তর গাজীরচট এলাকার কাওসার (২৪)।

যৌথবাহিনী জানায়, আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ও অর্থ ছিনতাইসহ পথচারীদের ও যাত্রীদের শারীরিকভাবে জখম করে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্য সংগ্রহ করা হয়। এর ভিত্তিতে গতকাল রবিবার রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং ৯টি অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের স্বীকারোক্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews