
অনলাইন ডেস্ক // ঢাকাস্থ ঝালকাঠি ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর ফোরামের ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায়উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৬-২৭ মেয়াদকালের জন্য কার্যকরী কমিটি গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লস্কর মোঃ তসলিম, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তারিকুল ইসলাম।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে লস্কর মোঃ তসলিম ও শেখ নেয়ামুল করিম।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক এড. তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মীর বাহার আমীরুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক লস্কর সাব্বির আহাম্মেদ, দপ্তর সম্পাদক খাঁন মোঃ মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আজিজুল হক, শিক্ষা সম্পাদক সৈয়দ হামিদুল হক, আইন সম্পাদক ব্যারিস্টার শেখ মইনুল করিম, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান নওয়াব, প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও কার্যকরী সদস্য মোঃ ফিরোজ আলম।