1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ইজিবাইকের চাকার সাথে ওড়না পেচিয়ে এক নারীর মৃত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে ইজিবাইকের চাকার সাথে ওড়না পেচিয়ে এক নারীর মৃত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি।। ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না পেচিয়ে এক বিধবা মহিলার মৃত্যু  হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজিরপু হাসপাতাল থেকে মৃত দেহ উজিরপুর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। মৃত্যুর পরিবার সুত্রে জানাযয় ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলান কাঠী গ্রামের মৃত রব হাওলাদার স্ত্রী মোসামৎ জাহানারা বেগম (৬৫) বাড়ি থেকে চাচাতো দেবর কামাল হাওলাদার (৫০)ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৪০)কে সাথে নিয়ে রহমতপুর থেকে ইজিবাইক যোগে মহাসড়ক দিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না পেচিয়ে রাস্তায় পরে আহত হয়। আহত অবস্হায় উদ্ধার করে দুপুর ১২ টায় উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। হাসপাতাল কর্তৃপক্ষ উজিরপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ মৃত দেহ উদ্ধার করে। উজিরপুর থানা পুলিশ মৃত দেহ হেফাজতে নিয়ে পরিবারদের সংবাদ দেয়। এরিপোট লেখা পর্যন্ত মৃত্যু  দেহ উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews