1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে
50

ঢাকা-১০ আসনে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানার ভোটার রয়েছেন। এই আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।

আসিফ মাহমুদ এর আগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। সম্প্রতি রাজনৈতিক সমঝোতার শোরগোল উঠেছে, যেখানে তিনি পদত্যাগ করে ঢাকা-১০ থেকে প্রার্থী হতে পারেন। তার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এই গুঞ্জনকে আরও শক্তিশালী করেছে।

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং ৫ আগস্টে অভ্যুত্থানের চূড়ান্ত তারিখ ঘোষণার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি দায়িত্ব পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদ থেকে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews